ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তিন সন্তানের জননী স্বরবানু বাঁচতে চায়

admin
July 14, 2019 11:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আবারো সুস্থ জীবনে ফিরতে চান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্বরবানু (৪০)। অসহ্য জ্বালা ও আর যন্ত্রণায় বেশির ভাগ সময়ই ছটফট করেন তিনি। গত ২ বছর যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্বরবানু আর সহ্য করতে পারছেন না বলে জানান শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের আটুলিয়া গ্রামের হতদরিদ্র মোসলেম খাঁর স্ত্রী স্বরবানু। গত ২ বছর পূর্বে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে অনেক কষ্টে সর্বস্ব বিক্রয় করে অপারেশন করে আক্রান্ত অংশটুকু কেটে বাদ দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পরেই কাটা অংশের পাশ দিয়ে আবারও ছোট গুটি বের হয় এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়। সেখানে আবারো অপারেশন করা হবে। প্রায় ৫লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু তার স্বামী কর্মক্ষম। পিতা এবং মাতা সাতক্ষীরা শহরের মুনজিতপুরে একটি কুড়ে ঘরে বসবাস করেন এবং দুজনই ভিক্ষাবৃত্তি করে কোন রকমে সংসার পরিচালনা করেন। সে কারণে তাদের পক্ষে এই মুহুর্তে এত টাকা জোগাড় করা সম্ভব না। সকলের সম্মিলিত উদ্যোগই বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত স্বরবানুকে। ফিরিয়ে দিতে পারে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে। স্বল্প হলেও সকলের সহযোগিতা কামনা করেছেন ক্যান্সার আক্রান্ত স্বরবানু। তাকে সাহায্য পাঠাতে বিকাশ নং- ০১৯৪০ ৬৬৫৪৫৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।