ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড়দল বাজারে বিক্রয় নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ

admin
July 14, 2019 11:29 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বড়দল বাজারে দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি নিরাপদ কনডমসহ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে বড়দল বাজারের পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোর থেকে বাংলাদেশ সরকারের লোগো সংবলিত বিক্রয় নিষিদ্ধ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লি: এর খুলনা লেটেক্স প্লান্ট থেকে তৈরি সুগন্ধীযুক্ত নিরাপদ কনডম উদ্ধার করেন উপজেলা স্যানিটারি ও খাদ্য পরিদর্শক গোলাম মোস্তফা। খাদ্য পরিদর্শক জানান, বড়দল বাজারে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল পরিদর্শনে গেলে পঞ্চানন রায়ের দোকান থেকে সরকারি কনডম ছাড়াও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রাঁধুনির গুড়া মরিচ, হলুদ গুড়া, সরিষার তেল, নারিকেল তেল, ওলিভ ওয়েল, টেস্টি স্যালাইনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। এছাড়া বড়দল বাজারের রণজিৎ ব্যাণার্জীর রতন স্টোর, সুভাষ ঢালীর বিণাপাণি স্টোর, সুশান্ত মন্ডলের ভাগ্যল²ী ভান্ডার ও নারায়ন মন্ডলের কৃষ্ণ স্টোর থেকেও মেয়াদোত্তীর্ণ ধনিয়া গুড়া, জিরা গুড়া জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।