ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনিমেষ বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

admin
July 14, 2019 11:08 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৫টায় পাটকেলঘাটা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আল আরাফা ইসলামী ব্যাংক খুলনা শাখার অফিসার শফিউল আজম হিরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশীলদার সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বিদায়ি অনিমেষ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসের নাজির কাম ক্যাশিয়ার নূরুল আমিন । উল্লেখ্য অনিমেষ বিশ্বাস ২৭ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে তালা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন এবং ১০ জুলাই ২০১৯ ইং তারিখে বদলি হয়ে তিনি স্বপদে খুলনার ফুলতলা উপজেলায় যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।