ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর এমপির সাথে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির মতবিনিময়

admin
July 13, 2019 11:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শনিবার (১৩ জুলাই) সকালে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার ভাল পরিবেশ তৈরির জন্য তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, দাতা সদস্য মহাসিনুল হাবিব মিন্টু, অভিভাবক সদস্য হেলাল উদ্দীন, মুনছুর আলী, জিল্লুর রহমান, রহমত আলী, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারি শিক্ষক হরেন্দ্রনাথ সরকার, সামসুল হক, বিধান চন্দ্র বিশ্বাস ও রঘুনাথ সরকারসহ তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।