ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শান্তি প্রতিষ্ঠায় সকলে মিলে মিশে কাজ করতে হবে-এমপি রবি

admin
July 13, 2019 11:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির বিরাজমান সমস্যা ও পরিস্থিতি নিয়ে মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির হলরুমে সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির আহŸায়ক জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ’সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির বিরাজমান সমস্যা ও পরিস্থিতি মোটেও সন্তোষ জনক নয়। সাধারণ মালিকদের কথা আগে ভাবতে হবে। অনুমোদীত ইজিবাইক মাহেন্দ্রাসহ অন্যান্য যাত্রী সেবা গাড়িগুলি বন্ধ করা যাবেনা। এলাকা নির্ধারণ করে দিতে হবে। তারাও যেন পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ তারা ব্যবসা করতে এসেছে লাভের জন্য। বাস মালিকদেরকে বাঁচিয়ে রাখা মালিক সমিতির মূল লক্ষ্য হওয়া উচিত। আমি সব সময় শান্তির পক্ষে। সংগঠন চলবে সকলের ঐক্যমতের ভিত্তিতে। একক কোন ব্যক্তি ইচ্ছামত কোন সিদ্ধার্ন্ত চাপিয়ে দেওয়া যাবেনা। মালিক শ্রমিক সকলে মিলে মিশে কাজ করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে সাতক্ষীরার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহŸান জানান এবং বিভিন্ন সমস্যা সমাধানে দ্রæত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহŸান জানান তিনি।’
বাস মালিক সমিতির সাধারণ সদস্যরা অভিযোগ করে তাদের বক্তব্যে বলেন, ‘সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতি সাতক্ষীরা টার্মিনাল থেকে খুলনা অভিমুখে গাড়ি ছাড়ার পূর্বে ৫০০ টাকা এবং খুলনা থেকে আবার সাতক্ষীরা আসতে আমাদের বাস থেকে আবারও ৫০০ টাকা কল্যাণের নামে চাঁদা আদায় করে। এ ভাড়াও বিভিন্ন মোড়ে সমিতির স্টার্টার অফিসে ৩০০/৪০০ টাকা চাঁদা আদায় করে। রাস্তা-ঘাটে হয়রানি সহ্য করতে হয়। বাস মালিকদের লাইনে বাস নিয়ে ভালভাবে ব্যবসা করার পরিবেশ সৃষ্টির জন্য সুপারিশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির আহŸায়ক কমিটির সদস্য সচিব গোলাম মোর্শেদ, সদস্য জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান প্রমুখ। এসময় সাতক্ষীরা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির আহŸায়ক কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ বাস মালিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।