কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে লবণ সহনশীল জাতের বিনা-১১ ও বিনা ১৭ জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এবং পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের আয়োজনে ক্লাব চত্বরে এ ধান বীজ বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি জিএম হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, শামসুর রহমান, সমাজ সেবক মুজিবর রহমান মোল্লা, ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, শিক্ষা সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, আমিনুর রহমান,বিল্লাল হোসেন, আসাদুল আল-মামুন, নুরুল্লাহ, বাবু, হাবিবুর, মাহমুদুল, সাইদুর প্রমুখ।
