ঢাকাFriday , 12 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে সবজির বীজ বিতরণ

admin
July 12, 2019 11:20 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি: কৃষি বান্ধব গ্রাম গড়ার প্রত্যয়ে পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে কৃষাণ -কৃষাণীদের মাঝে নানা প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় এলাকার ৫০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে এই বীজ বিতরণ করা হয়। এভারগ্রীণ যুব সংঘের কার্যালয়ে ক্লাবের সভাপতি জিএম হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হক বাচ্চু, সমাজসেবক মুজিবর রহমান মোল্যা, এভারগ্রীন যুব সংঘের সহ-সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, শিক্ষা সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য আমিনুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।