ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

admin
July 11, 2019 10:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রæতির দ্রæত বাস্তবায়ন’ এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান। তিনি বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে’।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবুল হোসেন, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. লিপিকা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যান সহকারী ফারুক হোসেন, সূর্যের হাসি ক্লিনিক’র ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ। কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মাল্টি মিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার (এম.সি.এইচ.এফ.পি) ডা. আমিনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।