ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোশারাফ চেয়ারম্যান হত্যা মামলার আসামি রনজিত গ্রেফতার

admin
July 11, 2019 11:10 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ম্যান একেএম মোশারাফ হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি রনজিত মন্ডলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত শৈলেন মন্ডলের পুত্র। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেনের নেতৃত্বে পুলিশ কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চাঞ্চল্যকর মোশারাফ চেয়ারম্যান হত্যা মামলা, দু’টি ডাকাতি মামলা এবং চুরিসহ কয়েকটি মামলার পলাতক আসামি রনজিত মন্ডল ওরফে রনজিত ডাকাতকে গ্রেফতার করা হয়। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।