ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এক দম্পতিকে মারপিট করে লুটের অভিযোগ!

admin
July 11, 2019 11:10 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে এক দম্পতিকে মারপিট ও চেতনা নাশক ওষুধ শুকিয়ে অজ্ঞান করে জমির দলিলপত্রসহ সর্বস্ব লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বুড়ির বাড়ি নামক স্থানে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিষুকা মন্ডল (৪০) জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪/৫ জন মুখোশ পরা ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় তিনি এবং তার স্বামী দিলীপ কুমার মন্ডল (৫০) বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকেই তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা বেধড়ক মারধর করাসহ চেতনা নাশক ওষুধ শুকালে তারা দু’জন জ্ঞান হারান। এসময় ঘরের মধ্যে থাকা জমির দলিলপত্র ও যাবতীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায় ।
পরদিন সকালে (বৃহস্পতিবার) প্রতিবেশীরা রক্তাক্ত জখম অবস্থায় দিলীপ কুমার মন্ডলকে উঠানে এবং বিষুকা মন্ডলকে ঘরের বারান্দায় অচেতন অবস্থায় দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক মনির তরফদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে জনতার সহায়তায় দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে বিষুকা মন্ডলের চেতনা ফিরলেও দুপুর পর্যন্ত অচেতন ছিলেন দিলীপ কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।