শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে কালিগঞ্জের কুশুলিয়া ও মৌতলা ইউপি’র চেয়ারম্যান পদে, বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে, তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে ও কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জমিরুল হায়দার প্রার্থীদের মাঝে এ প্রতীক ঘোষনা করেন।
কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার গ্রামের মৃত মোস্তফা হোসেনের পুত্র অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ মোক্তার হোসেনের পুত্র শেখ এবাদুল ইসলাম ঘোড়া প্রতীক, মৌতলা ইউপি’র চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী, যুবলীগ নেতা ও পূর্ব মৌতলা গ্রামের শেখ মহসিন আলীর পুত্র শেখ মাহবুবর রহমান সুমন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা ও পরমান্দকাটি গ্রামের মৃত কাজী হাবিরুল্লাহ ফারুকীর পুত্র কাজী রফিকুল ইসলাম বাটুল আনারস প্রতীক।
বিষ্ণুপুর ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে বেজুয়া গ্রামের অনিল কুমার মন্ডলের স্ত্রী পূর্ণিমা রানী মন্ডল বই প্রতীক, হোগলা গ্রামের নজিম মোড়লের স্ত্রী সুফিয়া খাতুন সূর্যমুখী ফুল প্রতীক।
তারালী ইউপি’র ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে কাঁকশিয়ালী গ্রামের শেখ তৌহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার সূর্যমুখী ফুল প্রতীক, একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ শরীফের স্ত্রী শাহানারা খাতুন কলম প্রতীক ও তারালী গ্রামের কওছার আলী সরদারের স্ত্রী লিপিয়া খাতুন তালগাছ প্রতীক।
কৃষ্ণনগর ইউপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেনাদনা গ্রামের সামছুর রহমান ঢালীর পুত্র কবিরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীক, হোসেনপুর গ্রামের আনছার আলীর পুত্র নুর হোসেন তালা প্রতীক, একই গ্রামের বিমল চন্দ্র হালদারের পুত্র রামপ্রসাদ হালদার ফুটবল প্রতীক ও সোতা গ্রামের চিত্ত রঞ্জন রায়ের পুত্র তপন রায় মোরগ প্রতীক পেয়েছেন।
