কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার দেয়াড়া হাই স্কুলে বিনা আবেদনে ছুটিতে থাকার অপরাধে ৪ জন শিক্ষকের জুলাই মাসের ১ দিনের বেতন কর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমান স্কুল পরিদর্শনে গেলে তিনি শিক্ষক হাজিরা খাতায় দেখেন ১ জন কর্মচারীসহ ৫ জন শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন করেননি। স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তাৎক্ষনিক কমিটির সদস্যদের ডেকে এনে রেজুলেশনের মাধ্যমে দুই শিক্ষকের ১৫ দিনের বেতন কর্তনসহ সাসপেন্ড এবং অপর ২ জন শিক্ষকের ১দিনের বেতন কর্তন করা হয়। এ সব শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক নাজমুল হক, কম্পিউটার শিক্ষক গোলাম রসুল, ল্যাব-পিয়ন জহিরুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
