দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের সদস্যদের রচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যকাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য জগন্নাথ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, আমজাদ হোসেন, রেকসনা তরফদার, মোসলেমা খাতুনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
