ঢাকাWednesday , 10 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা কলেজের সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

admin
July 10, 2019 11:07 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কলেজের গভর্নিং বর্ডির সাবেক সভাপতি আনোয়ারুল হকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের আয়োজনে দেবহাটা কলেজের সামনে দেবহাটা-সখিপুর সড়কে কলেজের সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান ও দুই জন শিক্ষককে লাঞ্চিত করা ও ভয়ভীতি প্রদর্শন করার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক আহছানউল্লা কল্লোল, ছাত্রলীগ নেতা শামিম হোসেন, আকরাম হোসেন, ফরহাদ হোসেন, বাবলা আলী, রুহুল আমিন, শাকিল হোসেন, জাহিদ হাসান, মাছুম বিল্লাহ, আহছানউল্লাহ, আরিফ, মেহেদী প্রমুখ। এসময় বক্তারা কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করা ও ২ জন শিক্ষককে হুমকি প্রদানের জন্য সাবেক সভাপতির বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।