ঢাকাWednesday , 10 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চালতেতলা দুর্গা মন্দিরের জমির সীমানা নিয়ে বিরোধ

admin
July 10, 2019 11:55 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের পূর্বনারায়ণপুরের চালতেতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির নামে থাকা ওই সম্পত্তি সঠিক মাপ জরিপের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব নারায়ণপুর উত্তর ঘোষপাড়ায় অবস্থিত চালতেতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের অনুক‚লে গত ২৫/০১/১৯৯২ খ্রি. তারিখে ৪৬২ নং দানপত্র দলিল মূলে ছয় শতক জমি প্রদান করেন ধর্মানুরাগী রতনমনি ঘোষ। নারায়নপুর মৌজায় এসএ ৫৭০ খতিয়ানে সাবেক ৪০৪০ দাগে এবং ডিপি ১১৮৭ খতিয়ানে হাল ২৫৩৭ দাগে অবস্থিত ওই জমিতে দূর্গা মন্দিরের পূজা, নামকীর্ত্তন প্রভৃতি কাজ চলার নির্দেশনা রয়েছে। মন্দিরের সীমানা প্রাচীর দেয়ার প্রয়োজন হওয়ায় সীমানা নির্দ্ধারণের জন্য স্থানীয় ইউপি সদস্য নিরঞ্জন কুমার ঘোষের নিকট অনুরোধ জানানো হয়। কিন্তু ইউপি সদস্য অপারগতা জানানোর ফলে বিষয়টি সমাধানের জন্য মন্দির কমিটির সভাপতি তপন কুমার ঘোষসহ ৬৬ ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।