ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা সমাজসেবক জহুরুল হকের ইন্তেকাল, শোক

admin
July 8, 2019 10:32 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাড়াশিমলা প্রাথমিক বিদ্যালয়, বসন্তপুর পোর্ট প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় ফুটবল মাঠ, ঈদগাহ, মসজিদ মাদ্রাসার রূপকার, জমিদাতা ও প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আলহাজ্জ্ব শেখ জহুরুল হক আর নেই। তিনি সোমবার বেলা ১ টার দিকে ১০৮ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভাড়াশিমলা গ্রামে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ (মঙ্গলবার) বাদ জোহর মরহুমের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণে সহায়তাকারী শেখ জহুরুল হকের মৃত্যুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।