কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জয়নগর ইউনিয়নের ৫২১ জন বয়স্ক ব্যক্তির মাঝে ২০১৮-১৯ অর্থ বছরে ৪র্থ কিস্তিতে মাথাপিছু ৫০০ টাকা হারে ৩ মাসের ৭ লক্ষ ৮১ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনর উপস্থিতিতে এ ভাতা প্রদান করা হয়। প্রত্যেক কার্ডধারীকে ৩ মাসে মোট ১৫০০ টাকা করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অফিসার সোহাগ হোসেন, মাসুদ পারভেজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
