ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

admin
July 8, 2019 8:25 pm
Link Copied!

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়- প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমলমতি ছাত্রদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামি ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। সেলক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার আফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন, কলারোয়া পাবলিক ইহ্নটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক ও শিক্ষক আরিফুজ্জামান কাকন, মাসউদ পারভেজ মিলন, শেখ শাহাজাহান আলী শাহিন ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করে এবারের আসরটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।