ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা আইন শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা

admin
July 8, 2019 8:53 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানা অফিসার ইনিচার্র্জ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, মোনায়েম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুুল হান্নানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ।
সভায় শ্রীউলায় তাছলিম হত্যা মামলা, চিংড়ি ঘেরে মাছ চুরি, লাকি ও লাল্টু বাহিনীর দৌরাত্ম্য বৃৃদ্ধি, সরকারি অফিসে কিছু দুর্নীতি পরায়ন কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, মাছে অপদ্রব্য পুশ, মাদক, বাল্য বিবাহ রোধ, বজ্রপাত, জঙ্গীবাদ, বলাবাড়িয়া ভাংগা বিলে জমির মালিকদের জমি বুুঝিয়ে দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।