ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় প্রতিপক্ষের গাছ কর্তন, ঘেরের মাছ হরিলুট

admin
July 7, 2019 9:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: গাবুরায় মেঝ ভাইয়ের জোটভুক্ত বাহিনী ছোট ভাইয়ের ভিটা বাড়ির গাছ কর্তন ও ঘেরের মাছ হরিলুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, শুক্রবার গাবুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাবিবুর সানার সাথে আটুলীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তার একটি জমি নিয়ে তার মেঝ ভাই আব্দুল সামাদ সানার সাথে বিরোধ ছিল। আব্দুল সামাদ সানার নেতৃত্বে রেজাউল সানা, ফজলু সানা, কামরুল শেখ, জিয়াদালি শেখ, অজেদ গাজী, মোহাম্মদ গাজী, আমিনুর গাজী, সাহাজান গাজিসহ ১৫/২০ জন দলবদ্ধভাবে গাবুরা ইউনিয়নে তার নিজ বাড়িতে প্রবেশ করে ভিটা বাড়ির খেজুর গাছ, ফুল গাছসহ ছোট/বড় প্রায় ২০/২৫টি গাছ কেটে নিয়ে যায়। তার ভিটা বাড়ি সংলগ্ন ৩ বিঘা জমির মৎস্য ঘেরের এক থেকে দেড় লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়। আরও জানা যায় সে এলাকার অসহায় গরিব হওয়ায় তাকে বিভিন্ন সময় একই জোটভুক্ত রেজাউল ইসলাম তার নিজস্ব মোবাইল ফোনের (০১৯৪২৪৩২১১৩) মাধ্যমে জীবননাশের হুমকি দিয়ে আসছে।
এবিষয়ে অপর পক্ষের কাছে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করে। এবিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।