ডেস্ক রিপোর্ট: ফিংড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি সেবা নিতে আসা রোগীদের সাথে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন। এসময় তিনি স্বাস্থ্য সেবা নেওয়া রোগীদের রেজিস্টার দেখেন। স্বাস্থ্যসেবার মান ভাল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান ও ফিংড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা পারভীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
