ঢাকাSaturday , 6 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার প্রচেষ্টায় ক্ষুদ্র-নৃগোষ্টি আজ স্বাবলম্বী : এমপি রবি

admin
July 6, 2019 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ও কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা কৈখালী এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়েছেন। তাদের জীবনমান উন্নয়নের সাথে সাথে আজ তারা স্বাবলম্বী। তাদের আজ সংসারে অভাব অনটন নেই। তাদের সন্তানেরা উন্নত শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত। সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা মৎস্য অফিসার রাশেদুল হক, সদর উপজেলা সমবায় অফিসার তৈয়েবুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সদর এমপি পৌত্র শেহমান ইয়ারদান, ক্ষুদ্র-নৃগোষ্টির সভাপতি মোখলেছুর রহমান, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিীত) ২০১৯-২০ অর্থবছরের কর্মসূচির আওতায় ক্ষুদ্র-নৃগোষ্টিভূক্ত সাতক্ষীরা সদর উপজেলার ৪টি সমিতির আয়বর্ধন মূলক কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় এমপি রবি ঘেরে কুঁচিয়া অবমুক্ত করে এ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্ষুদ্র-নৃগোষ্টির মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউপি সদস্য মহাদেব ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।