কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া রিপোর্টাস ক্লাবের এক জরুরী বর্ধিত সভায় সংগঠনকে গতিশীল, নিজেদের দায়িত্বশীল ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আরো সংগঠিত হওয়ার আবেদন জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রিপোর্টাস ক্লাবের নিজস্ব কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাংগাঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন পলাশ, সহ-সভাপতি জাকির হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সদস্য গোলাম রসূল, তাজ-উদ্দীন রিপন, জি এম জিয়া, আঃ আজিজ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
