ঢাকাFriday , 5 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিল আবাদানীর ৩’শ বিঘাসহ ১৩৩ একর খাস জমিতে উন্নয়ন পরিকল্পনা

admin
July 5, 2019 9:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শহরের রইচপুর এলাকার বিল আবাদানীর ৩’শ বিঘাসহ ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সরকারি সম্পত্তি পরিদর্শনে যান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর এসি ল্যান্ড, স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন কালুসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ভ‚মি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সরকারি সম্পত্তির সিমানাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন। ৩’শ বিঘা সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সরকারি সম্পত্তি রক্ষার্থে জেলা প্রশাসন সবধরনের কার্যক্রম পরিচালনা করবে। তিনি আরো বলেন, এই জমি নিয়ে অনেক উন্নয়ন পরিকল্পনা আছে। তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে সরকারি সম্পত্তি রক্ষা করতে প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করায় পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালুসহ তার লোকজনকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালু জানান, পৌর এলাকার রইচপুরে ঈমান আলী গং কর্তৃক ভোগ দখলকৃত এক’শ একর সরকারি খাস খতিয়ানের সম্পত্তি উদ্ধারে আমি ও আমার লোকজন প্রশাসনকে সহযোগিতা করাই আমাদের কাল হয়েছে। তিনি আরো বলেন সরকারি সম্পত্তি রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি যার কারণে মিথ্যা মামলা, অভিযোগ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে ভ‚মিদস্যুরা। এরই জের ধরে গত ৮ এপ্রিল একটি ঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়ে কতিপয় ব্যক্তি আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এবং হুমকি ধামকি দিচ্ছে। এব্যাপারে ৭ নং ওয়াডের্র জনসাধারণ সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।