ঢাকাFriday , 5 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে হাজী সমাবেশ

admin
July 5, 2019 12:03 am
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হজ্ব যাত্রীদের জন্য দোয়া অনুষ্ঠান ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউপি চেয়ারম্যান হজ্ব যাত্রী মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে ও আলহাজ্ব মো.ইয়াছিন নূরীর সঞ্চালনায় নতুন হজ্ব যাত্রীদের উপদেশ ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, হাজী ফোরামের সভাপতি আলহাজ্ব লোকমান আহমেদ, সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল কবীর, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ অহিদুজ্জামান, শিক্ষক আলহাজ্ব শফিউল আযম মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে নবাগত হজ্ব যাত্রীদের পরিচিতি সহ এ,কাদের রক্তদান সংস্থার উদ্যোগে হাজী বেল্ট প্রদান করা হয়। এছাড়া পবিত্র হজ্ব ব্রত পালন উপলক্ষ্যে বক্তাগন পবিত্র কুরআন ও হাদীসের আলোকে সৌদি আরবে হজ্বের করনীয় ও বর্জনীয় বিষয়ে বিষদভাবে আলোচনা করেন। এ বছর আটুলিয়া ইউনিয়ন থেকে ১৯ জন হজ্বযাত্রী পবিত্র হজ্ব ব্রত পালন উপলক্ষ্যে রওনা দেবেন। অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়নের নব হজ্ব যাত্রী ও পূর্বের হাজী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য এবং এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।