ঢাকাWednesday , 3 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

admin
July 3, 2019 11:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটির আয়োজনে বুধবার দুপুরে জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের কনফারেন্স রুমে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক আব্দুল আহাদ বিশ্বসের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি কৃষক সিদ্দিকুর রহমান, রাজশাহীর নুর মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জের বাবুল হোসেন, সাতক্ষীরার কলারোয়ার কৃষক আব্দুস সালাম, জহুরুল ইসলাম, সদরের প্রদীপ কুমার, আশাশুনির রুহুল কুদ্দুস প্রমুখ।
উক্ত সমাবেশ থেকে নিরাপদ খাদ্যের উদ্যোগ গ্রহন কল্পে বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি, সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হয়েছেন কলারোয়ার কৃষক আব্দুল আহাদ বিশ্বাস, সাধারন সম্পাদক তালার হাশেম আলী শেখ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আশাশুনির রুহুল কুদ্দুস।
কৃষক সমাবেশে এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষক অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।