ঢাকাWednesday , 3 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার পুষ্প হত্যার ঘটনায় নিহতের আপন বেয়াই জয়দেব দাস আটক

admin
July 3, 2019 11:07 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামের পুষ্প রাণী দাসকে ধর্ষণের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় নিহতের আপন বেয়াই (মেয়ে অঞ্জলী দাসের শ্বশুর) জয়দেব দাসকে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে খুলনা জেলার ফুলতলা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত জয়দেব দাস (৫২) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামের গৌর দাসের ছেলে।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা শাখার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পরিচালক এম. মাহামুদুর রহমান মোল্লা জানান, গত ২০ জুন বিকেলে তালা থানার বারাত গ্রামের মনোরঞ্জন দাসের স্ত্রী পুষ্প রাণী দাস (৪২) নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর গত ২২ জুন পুষ্প দাসের ছেলে জয়দেব তালা থানায় একটি সাধারণ ডায়েরী করে। নিখোঁজের আট দিন পর গত ২৮ জুন দুপুর দেড়টার দিকে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ বারাত গ্রামের বিল্লাল শেখের পাটক্ষেত থেকে তার গলিত লাশ উদ্ধার করে। ঘটনার রাতেই নিহতের ছেলে জয়দেব দাস বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় তালা থানার উপ-পরিদর্শক প্রীতিশ রায়কে। ঘটনার তদন্তে নামে পুলিশ ও র‌্যাব। নিহতের মোবাইল কললিষ্ট যাঁচাই করে পুষ্প রানীর মেয়ে অঞ্জলী দাসের শ্বশুর জয়দেব দাসকে খুলনার ফুলতলা এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জয়দেব দাস তার আপন বেয়ান পুষ্প রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক প্রীতিশ রায় জানান, র‌্যাব ওই আসামীকে আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।