এস এম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্তরে বুধবার সকাল ১০টায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্তর হতে কলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি ইউনিয়ন পরিষদ চত্বরে শেষ হয়। ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউ পি সদস্য আব্দুর রউফ, ইউডিসি এনামুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিল্লুর রহমান, জেন্ডার অফিসার আসাদুজ্জামান রিপন, ইউপি সদস্য কামরুজ্জামান, নবযাত্রা কর্মকর্তা মাহবুবুর রহমান, হিরণ হালদার, যোগেস বাইন প্রমুখ।
