ঢাকাWednesday , 3 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিলনগর ওয়ার্ড যুবলীগের পকেট কমিটি গঠন সাধারণ সম্পাদকের পদত্যাগের ঘোষণা

admin
July 3, 2019 10:23 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জনসমর্থন ছাড়াই বিতর্কিত পকেট কমিটি করায় কমিটির সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের শহিদুল ইসলাম গাজীর ছেলে ও যুবলীগের ৮নং ওয়ার্ডের সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।
কামরুল ইসলাম গাজী তার লিখিত বক্তব্যে বলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠন কার্যক্রম চলছে। ১ জুলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে যুবলীগের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেছেন তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম এবং উপজেলা সহ-সভাপতি ও খলিলনগর ইউনিয়ন আহবায়ক মোড়ল মিজানুর রহমান। যে কমিটি যুবলীগের গঠনতন্ত্র বর্হিভুত করা হয়েছে।
এ সময় ৮নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম পাড়, সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী গাজীসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোন মূল্যায়ন না করে এ কমিটি গঠন করা হয়েছে। এতে যুবলীগের আদর্শ লঙ্ঘিত হয়েছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জনসমর্থন ছাড়াই একটি বিতর্কিত পকেট কমিটি গঠন করা হয়েছে। এঘটনায় তিনি তাৎক্ষনিক মোবাইল ফোনে জেলা কমিটির সভাপতি ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদককে অবহিত করেছেন। এছাড়া তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ ঘোষণা করেন তিনি। ঘোষিত কমিটির বিষয়টি উল্লেখ করে যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রও জমা দিয়েছেন বলে উল্লেখ করেন।
কামরুল ইসলাম গাজী বলেন, এই বিতর্কিত কমিটি ঘোষণা দেওয়ার পর খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ঘটনাস্থলে উপস্থিত থাকায় সকল নেতা কর্মী তাকে ঘেরাও করে বিষয়টি জানতে চান। তখন তিনি নেতা-কর্মীদের শান্ত করে পরবর্তীতে বসাবসির আশ্বাস দেন। কামরুল ইসলাম গাজী বর্তমান ঘোষিত ও বিতর্কিত পকেট কমিটি বিলুপ্ত করে জন সমর্থনের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু কমিটি গঠন করার জন্য যুবলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের নিকট দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।