কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পুলিশের অভিযানে মামলার দুই আসামি এবং ছয়জন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার হয়েছে। মামলার আসামিরা হলেন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের আনছার গাজীর ছেলে ফজর আলী (৩৮) এবং তার সহোদর হোসেন আলী (৩৫)।
এছাড়া ওয়ারেন্টের আসামিরা হলেন, ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আরশাদ আলীর ছেলে কবির হোসেন, নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত আনছার মোড়লের ছেলে হোসেন আলী মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর গ্রামের সাত্তার গাজীর ছেলে তুহিন গাজী, ওই ইউনিয়নের শংকরপুর গ্রামের আরশাদ আলীর ছেলে জাফর উল্লাহ, কালিকাপুর গ্রামের জাফর আলীর ছেলে মনিরুল ইসলাম,রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলাম।
থানার সহকারি উপ-পরিদর্শক হুমায়ূন কবির জানান, মঙ্গলবার (৩ জুলাই) দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদেরকে গ্রেফতার করে। বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
