ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রশিক্ষণে ভারত যাচ্ছেন কালিগঞ্জ ইউএনও সরদার মোস্তফা শাহিন

admin
July 2, 2019 9:01 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: ভারতে অনুষ্ঠেয় একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। আগামী ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ভারতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪৭তম ব্যাচের এই প্রশিক্ষণ উপলক্ষে ব্রিফিং সেশন আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা আড়াইটায় বাংলাদেশ সচিবালয় ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভারতে গমণ উপলক্ষে তিনি কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
তিনি জানান, আগামী ২৫ জুলাই কালিগঞ্জের ৫ টি ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষ করে নির্বাচনের পূর্বেই তিনি দেশে ফিরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।