ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিন অবস্থান কর্মসূচি পালন

admin
July 2, 2019 10:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আহবানে ও সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যানার্জী, পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, হিসাব রক্ষক আক্তার হোসেন, সরোজ কুমার দে, এসও সাগর দেবনাথ, শিমুল, পৌরসভার সার্ভেয়ার মামুন অর রশীদ, স্টোর কিপার মীর নাসের আলী, সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, শেখ শহিদুল্লাহ প্রমুখ।
এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচির মধ্যে মঙ্গলবার ২ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।