ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

admin
July 2, 2019 10:54 pm
Link Copied!

আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সভাপতিত্বে মাদ্রাসার সুপার আলহাজ্ব একরামুল কবীর অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি এস এম. আতাউল হক দোলন। একই সাথে সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম. গোলাম মোস্তফা মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
মিসেস রোজিনা দোলন রোজী, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা অহিদুজ্জামান, এনজিএফ নির্বাহী পরিচালক লুৎফর রহমান, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপারঃ মাওলানা মোস্তফা রেজাউল করিম, প্রধান শিক্ষক জেসমিন নাহারসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক এবিএম.আব্দুল মান্নান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।