ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে পাঁকা ঘর হস্তান্তর

admin
July 2, 2019 9:05 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই ভাইকে নতুন পাঁকা ঘর হস্তান্তর করেন জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফা। মঙ্গলবার সকাল ১০টায় অসহায় পরিবারের জন্য তার নিজস্ব অর্থায়নে নির্মিত বসত ঘর হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম, ইউপি সদস্য বিকাশ সরকার, শ্যামলী রাণী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের মৃত মালেক সানার ২ ছেলে ফারুক সানা (৪২) ও করিম সানার (৩৭) বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তাদের বসতঘর পুড়ে যায়। এছাড়া তাদের একটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়। সব মিলে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনা শুনে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন এবং সহযোগিতা করেন। জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদৌস আলফা ঘটনাস্থল পরিদর্শন এবং তাদের দুই পরিবারকে নতুন ঘর তৈরির করে দেবেন বলে আশ^স্ত করেন। তারই ধারাবাহিকতায় দুই পরিবারে নতুন পাঁকা ঘর তৈরি করে অসহায় পরিবার দুইটির মাঝে হস্থান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।