ঢাকাTuesday , 2 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আনছার সদস্যদের নির্বাচনে দায়িত্ব দেওয়ার নামে উৎকোচ গ্রহণ

admin
July 2, 2019 10:14 pm
Link Copied!

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ার নামে বড় উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মূলে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা। আদায়কৃত টাকার একটি অংশ জেলা কর্মকর্তার কাছে যায় বলেও অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব দিতে ২ লক্ষাধিক টাকার ঘুষ বাণিজ্য হয়েছে।
উপজেলা ভোটে দায়িত্বরত মোট কেন্দ্র ৭৫ টি প্রত্যেক কেন্দ্রের জন্য ১২ জন আনছার সদস্য দায়িত্ব পালন করেন । প্রতিটি কেন্দ্রে একজন পিসি, একজন এপিসি, ছয়জন পুরুষ, চারজন নারীসহ ১২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে ছিলেন। ৭৫ জন পিসিসহ মোট ৯০০ জন সদস্য উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করেন।
গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলা আনছার ভিডিপির অফিসে পিসিদের ৩৪৬০ টাকা এবং সদস্যদের ৩১৬০ টাকা দেওয়া হয়েছে। টাকা নিতে আসা অধিকাংশ আনছার ও ভিডিপির সদস্যের সাথে কথা বলে জানা যায় বিগত উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটি নেওয়ার আগে সদস্যদের কাছ থেকে ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক সুলতানপুর কালীবাড়ী কেন্দ্রে খোর্দ্দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত কয়েকজন সদস্য সত্যতা স্বীকার করেছেন। তারা বলেন টাকা না দিলে ভোটের ডিউটি করতে (গ্রæপ) দিবে না এই ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের এই টাকা প্রত্যেক দলনেতাদের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে জানান। এ বিষয়ে দলনেতা আঃ রহমান রেজাউল ও শাহাজু এবং নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন দলনেতা বলেন, ভারপ্রাপ্ত প্রশিক্ষক কর্মকর্তা আমাদের বলেন জেলা অফিসে টাকা দিতে হবে এই জন্যে প্রত্যেক সদস্যের নিকট থেকে ৫০০ টাকা করে নিতে হয়েছে। কলারোয়া উপজেলার আনছার ভিডিপির ভারপ্রাপ্ত প্রশিক্ষক মোমেনা খাতুন বিষয়টি অস্বীকার করেন এবং টাকা নেওয়ার বিষয় তিনি কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে জেলা অ্যাডজুডেন্ট কেএম মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কাছে কিছু তথ্য আসছে। তদন্ত করে সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।