ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে পৌরসভার কার্যালয়ের সম্মুখে দিনব্যাপি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আহবানে ও সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যাণার্জী, পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, হিসাব রক্ষক আক্তার হোসেন, সরোজ কুমার দে, সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, শেখ শহিদুল্লাহ প্রমুখ।
