কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তিনটি মামলার সাজাসহ পাঁচটি ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের আনোয়ার সরদারের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫)।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১ জুলাই) সকাল ৭ টার দিকে থানার সহকারি উপ-পরদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ সম্মুখে অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি মামলার সাজাপ্রাপ্তসহ পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। বেলা ১২ টার দিকে আসামিকে আদালতের মাধমে জেলা কারগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
