ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দুটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় গরু ও বাংলাদেশি হুন্ডির টাকা জব্দ করেছে। রবিবার ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় গরু ও ভোমরা স্থল বন্দর সংলগ্ন বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে বাংলাদেশি হুন্ডির ৬ লাখ টাকা জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, সাতক্ষীরার কাকডাঙ্গা ও ভোমরা সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও হুন্ডির টাকা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন স্ব স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে হুন্ডির টাকা ও গরু জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
