ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

admin
June 30, 2019 10:35 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় কালিগঞ্জের কুশুলিয়া ও মৌতলা ইউপির চেয়ারম্যান পদে, কৃষ্ণনগর ইউপির ০৬ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে, বিষ্ণুপুর ইউপির ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে, তারালী ইউপির ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদের উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৩০ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দারের নিকট চেয়ারম্যান পদে ৫ জনসহ সংরক্ষিত ও সাধারণ পদে ১০ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুশুলিয়া ইউপির উপ-নির্বাচনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ এবাদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন । মৌতলা ইউপি থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ মাহবুবর রহমান সুমন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলাম বাটুল ও শেখ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া কৃষ্ণনগর ইউপির ৬ নং ওয়ার্ডে সদস্য পদে রফিকুল ইসলাম, রাম প্রসাদ হালদার, নূর হোসেন, কবিরুল ইসলাম, তপন রায় মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষ্ণুপুর ইউপির ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে সুফিয়া খাতুন ও পূর্ণিমা রাণী এছাড়া তারালী ইউপির ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে জেবুন্নাহার, শাহানারা খাতুন ও লিপিয়া খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো, ২ জুলাই বাছাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শেখ মেহেদী হাসান সুমন এবং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাঈদ মেহেদী। এছাড়াও বিভিন্ন কারণে তারালী, বিষ্ণুপুর ও কৃষ্ণনগর ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ শূন্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।