ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

admin
June 30, 2019 10:07 pm
Link Copied!

হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া): সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাংস পট্টির পাশে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অভিযুক্ত ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ জুন) দুপুর ২ টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহ নেওয়াজের সার্বিক দিকনির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এ সময় তিনি সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে নগদ পাঁচ শত টাকা জরিমানা ও তিন দিনের কারাদÐ প্রদান এবং এই অবৈধ নির্মাণ কাজ আবার শুরু করা হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারি প্রদান করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন কলারোয়া থানার এএসআই রফিকুল ইসলাম সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গা বাজারের মাংস পট্টির পাশে সরকারি জায়গায় কোনো রকম সরকারি বন্দোবস্ত ছাড়াই বিম/কলম দিয়ে স্থায়ী পাকা মার্কেট নির্মাণ কাজ শুরু করে একই বাজারের ব্যাবসায়ী ও ফজলুর রহমানের পুত্র সফিকুল ইসলাম সফি (৩৯)। এ ঘটনা জনসাধারণের দৃষ্টিগত হলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজকে বিষয়টি অবহিত করা হয়। তিনি স্থানীয় গ্রাম পুলিশ মারফত তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু অল্প কিছু সময় কাজ বন্ধ রাখার পর উপজেলা প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করে ওই দিন গভীর রাত পর্যন্ত এমনকি রবিবার সকাল পর্যন্তও ঐ অবৈধ নির্মাণ কাজ চলতে থাকে। এমতাবস্থায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কলারোয়া উপজেলা প্রশাসন ।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলারোয়ার বালিয়াভাঙ্গা বাজারের সরকারী জায়গায় অবৈধ নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতকে বাঁধা প্রদানের অপরাধে সফিকুল ইসলাম সফিকে পাঁচশত টাকা জরিমানা ও তিন দিনের কারাদÐ প্রদান করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।