ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রথম সভা

admin
June 30, 2019 10:32 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের নব-গঠিত আহবায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশাশুনি প্রেসক্লাবের আহবায়ক বোরহান উদ্দীন বুলু। সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক সমীর রায়, যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচীব এস কে হাসান, সদস্য আব্দুল আলিম, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেন, হাসান ইকবাল মামুন ও বাহবুল হাসনাইন।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন সরঞ্জামাদি সংস্কার, প্রেসক্লাবের শৃঙ্খলা ও নিয়ম-নীতি, আয়-ব্যয়, কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও দপ্তর বন্টন, ত্রৈমাসিক কর্মপরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে প্রেসক্লাবের কম্পিউটার ও টেলিভিশন মেরামত করা, চিঠির বাক্স ও নোটিশ বোর্ড টাঙানো, সাবেক সভাপতি-সেক্রেটারীদের নামের তালিকা এবং সদস্যদের তালিকাসহ সংশ্লিষ্ট বিভিন্ন তালিকা ঝুলানোর ব্যবস্থা করাসহ ক্লাবের উন্নয়নমূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সর্বোপরি সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে প্রেসক্লাবকে আরও গতিশীল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রেসক্লাব পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।