ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্মুক্ত গরু-ছাগলের কারণে দিশেহারা খেশরার শাহপুর বিলের মাছ ও সবজী চাষীরা

admin
June 29, 2019 10:48 pm
Link Copied!

খেশরা (তালা) প্রতিনিধি: উন্মুক্ত গরু-ছাগলের কারণে ব্যাপকভাবে ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছেন খেশরার শাহপুর বিলের মাছ ও সবজী চাষীরা।
সরেজমিনে দেখা যায়, উন্মুক্ত গরু-ছাগল ঘেরের চিংড়ি মাছ, ঘেরের ভেড়ীতে লাগানো সবজী ও ভেড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। শাহপুর গ্রামের মাছ ও সবজী চাষী আবুল খাঁ জানান, কিছু অসাধু ব্যক্তি প্রায় সারাবছরই বিশেষ করে বৈশাখ-অগ্রহায়ণ মাস পর্যন্ত গরু-ছাগল উন্মুক্তভাবে ছেড়ে দেয়। এর ফলে চাষীদের ফসলের ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে এই ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই এলাকার বেশির ভাগ মাছ চাষীরা গলদা চিংড়ির চাষ শুরু করেছেন। তাছাড়া অনেকে ঘেরের ভেড়ীতে সবজী চাষ করছেন। উন্মুক্ত গরু-ছাগল ঘেরে নেমে চিংড়ির ক্ষয়ক্ষতি করছে, ঘেরের ভেড়ী নষ্ট করছে এবং ঘেরের ভেড়ীতে লাগানো সবজী খেয়ে ফেলছে।
আরো একজন মাছ ও সবজী চাষী মনিরুল গোলদার জানান, উন্মুক্ত গরু-ছাগল গ্রামের মধ্যে অবস্থিত বিভিন্ন সবজী ক্ষেত ও বসত বাড়ির গাছপালা নষ্ট করছে। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন গাজী জানান, আমার পক্ষ থেকে মাইকিং করে গরু-ছাগল উন্মুক্তভাবে ছেড়ে দিতে নিষেধ করা হলেও গরু-ছাগলের মালিকরা গরু-ছাগল ছাড়া বন্ধ করছেন না। এমতাবস্থায় গরু-ছাগলের মালিকদের সাথে মাছ ও সবজী চাষীরা প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে মাছ ও সবজী চাষীরা খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজুর কাছে লিখিতভাবে শাহপুর বিলে উন্মুক্ত গরু-ছাগল বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমতাবস্থায়, খেশরা ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতি তাড়াতাড়ি শাহপুর বিলে উন্মুক্ত গরু-ছাগল বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অসহায় চাষীদের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।