ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডলকে অতর্কিত হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে শ্লোগান সহযোগে তারা বলেন, কিছু বখাটে, অছাত্র, মাদকসেবি ও বহিরাগতদের দ্বারা সাগর কুমার মন্ডলকে হত্যার উদ্দেশ্যে যে অতর্কিত হামলা করা হয়েছে সেটা ন্যাক্কারজনক। তারা এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এর সাথে জড়িত এবং আসামিদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানভীর মঈন তামিম, এস.এ আসিফ, আনিসুর রহমান, ওয়ায়েজ কুরুনি, জি. এম আসিফ আহমেদ, আল আমিন, হারুণ অর রশিদ, এমডি মোস্তফা, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জুন) শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ গেটে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডলকে হত্যার উদ্দেশ্যে কতিপয় বহিরাগত সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি। সাগর কুমার মন্ডল বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
