শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে অ্যাড. আজিবর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক জানান, ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ডাকাতরা বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের ৮-১০ তালা ভেঙে আলমারিতে রক্ষিত ৭ ভরি স্বর্ণের গহনা ও ২৫টি দামি শাড়িসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাত দল। থানায় মামলার প্রস্তুতি চলছে তিনি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
