স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুক্রবার বন বিভাগের আয়োজনে সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্যে জেলে-বাওয়ালীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রফিক আহমেদ। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের উপদেষ্টা গাজী সালাউদ্দিন বাপ্পি, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামান কবুতর, স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ফজলুল হক, ইউপি সদস্য জামিলা খাতুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
