ঢাকাFriday , 28 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পাটক্ষেত থেকে মহিলার: গলিত লাশ উদ্ধার

admin
June 28, 2019 9:32 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পাটক্ষেত থেকে পুলিশ পুষ্প রাণী দাশ নামে চল্লিশোর্ধ এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ইসলামকাটি বারাত বিলের কেসমত দপ্তরীর পাটক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুষ্প উপজেলার ইসলামকাটির মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। পুষ্পরাণী দুই ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।
পারিবারিক সূত্র জানায়, গত ২০ জুন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পুষ্প রাণী। সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করে না পেয়ে তার ছেলে মহাদেব গত ২২ জুন তালা থানায় সাধারণ ডায়েরী করেন। শুক্রবার দুপুর ২ টার দিকে বারাত বিলের কেসমত দপ্তরীর পাটক্ষেতের পাশে স্থানীয় কয়েকজন ঘাস কাটতে গেলে ব্যাপক গন্ধ পান। একপর্যায় তারা লাশ দেখে তালা থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে পুষ্পরাণীর গলিত লাশ উদ্ধার করে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে তাকে কে বা কারা ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, খবর পেয়ে তিনিসহ এএসপি (তালা সার্কেল) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে ওসি জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।