প্রেস বিজ্ঞপ্তি: গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পরানপুর সংলগ্ন এলাকা থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মুনিরা খাতুন। সে শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের মাজেদ গাজীর মেয়ে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
