ঢাকাFriday , 28 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ ও আশাশুনিতে বজ্রপাতে নিহত ৫

admin
June 28, 2019 9:23 pm
Link Copied!

শাওন আহম্মেদ সোহাগ ,কালিগঞ্জ/ সমির রায়, আশাশুনি: সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনিতে পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল, বিজয়নগর ও আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামে এঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন (২২) ও রবিউল ইসলাম (২০), আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮), একই উপজেলার বিজয়নগর গ্রামের মৃত হাকিম আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের কবির হোসেন সরদারের ছেলে জুয়েল হোসেন (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঝড়বৃষ্টির সময় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন ও রবিউল ইসলাম এবং আল আমিনের স্ত্রী সাবিনা খাতুনসহ তিনজন ঘরের মধ্যে ছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে হঠা বিকট শব্দে বজ্রপাত হলে বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। এসময় আহত হন আদম আলী ও তার স্ত্রী । এদিকে একই সময়ে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মুনছুর আলী বিলে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়। অপরদিকে সকালে বৃষ্টি শুরু হলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের জুয়েল হোসেন বাড়ির পাশে একটি গোয়াল ঘরে আশ্রয় নেয়। বৃষ্টি শেষ হওয়ার পর গোয়াল ঘর থেকে বাইরে বের হলেই হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহামান ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।