ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

admin
June 27, 2019 11:53 pm
Link Copied!

ডেস্ক রির্পোট : সাতক্ষীরায় ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে শহরের বাইপাস সড়কের বকচরা নামক এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ৩জন মাদক ব্যবসায়ী বাইপাস সড়ক দিয়ে ফেন্সিডিল পাচার করছে এমন গোপন খবরে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইস্রাফিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সে সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তার মধ্যে থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ীদের মধ্যে আলীপুর মাঝেরপাড়া এলাকার মৃত মোকছেদ গাজীর ছেলে হাফিজুর রহমান, আলীপুর কর্মকার পাড়ার মনি কর্মকারের ছেলে শম্ভুকর্মকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।