ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুখরালী বৈদ্যুতকি খুঁটি বসানোয় অনয়িমের অভিযোগ

admin
June 27, 2019 9:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার কুখরালী এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসানোয় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কুখরালী দক্ষিণপাড়া মাদ্রাসা মোড় থেকে কুখরালী ভাটা এবং মাদ্রাসা মোড় থেকে টাবরাডাঙ্গী পর্যন্ত বৈদ্যুতিক খুঁটি বসানোর ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ দায়সারাভাবে খুঁটিগুলো বসানো হচ্ছে। সাধারণত তিন ধরনের বৈদ্যুতিক খুঁটি পাওয়া যায়, যার উচ্চাতা যথাক্রমে ৯ মিটার (প্রায় ৩০ফুট), ১২ মিটার (প্রায় ৪০ফুট) এবং ১৫ মিটার (প্রায় ৫০ফুট)। প্রতিটি খুঁটি কতটুকু গভীরে বসানো হবে তা নীল দাগ দিয়ে চিহ্নিত করা থাকে। কুখরালী আমতলা এলাকায় যে খুঁটি বসানো হচ্ছে তাতে ৭ ফুট চিহ্নিত করে একটি করে নীল রেখা টানা আছে। কিন্তু কুখরালী আমতলা এলাকায় খুঁটি বসানোর সময় সঠিক নিয়ম মানা হচ্ছে না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রতিটি খুঁটি ৪/৫ ফুট গভীরে বসিয়ে বাকি অংশ মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আমতলা এলায় একটি খুঁটি পাশ্ববর্তী ঘেরে পড়ে যাওয়ায় এলাকাবাসীর মধে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ওজোপাডিকো লিঃ সাতক্ষীরা নির্বাহী প্রকৈৗশলী হাবিবুর রহমান বলেন, খুঁটি বসানোর নিয়ম খুঁটির উচ্চতা অনুযায়ী ৫ ফুট থেকে ৭ ফুট পর্যন্ত। আর খুঁটির গোড়ায় কোন সিমেন্ট-বালি জমানোর নির্দেশনা নেই। তবে খুঁটি বসানোয় কোন অনিয়মের অভিযোগ আসলে আমরা বিষয়টি দেখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।